সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধুর সমাধিসৌধে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।
বৃহস্পতিবার (৬ মার্চ) শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
পরে তিনি সমাধিসৌধের পাশে অবস্থিত লাইব্রেরি পরিদর্শন করেন। এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























