ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

‘বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠস্বর পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল’

খাগড়াছড়ি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালিপ্রেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বজ্রকণ্ঠস্বর পশ্চিম পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধুর এই অমোঘ ঘোষণাটিই ১৯৭১ সালের জনযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীকে এদেশ থেকে হটিয়ে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রূপ দিয়েছিল।

বৃহস্পতিবার (৭ মার্চ) খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহ্য ও অনন্য দলিলে পরিণত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং তার কর্ম ও আদর্শ অনুসরণ করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল আরা সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহিচ উদ্দিন, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা শ্রী কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠস্বর পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল’

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪