ফসলের মাঠ থেকে মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলায় ফসলের মাঠ থেকে আব্দুর রহিম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আঃ রাহিম উপজেলার নান্দাইল দিঘি লকর গ্রামের মোতালেবের ছেলে।
বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার পুনুট ইউনিয়নের উথরাইল গ্রামের গড়বনালী নামক মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে বের হয় রহিম৷ বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার উথরাইল গ্রামের গড়ব নালী নামক মাঠে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহটি উদ্ধার করা হয়৷ স্থানীয়রা জানিয়ে নিহত আব্দুর রহিম তিনি নেশাগ্রস্ত অ্যাজমা হাঁপানি বিভিন্ন রোগে আক্রান্ত তিনি মাঝে মধ্য হারিয়ে যান অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন গতকালকেও সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে বের হয়েছে৷
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বলেন, উথরাইল গ্রামের গড়ব নালীর মাঠের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়, ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























