ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ঝোপের মধ্যে ১২ মামলার আসামি সাইদের গলাকাটা মরদেহ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ডিসি সারওয়ারকে তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, খুলে দেওয়া হলো ব্যারাজের সব জলকপাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

প্রথম ম্যাচেই মোস্তাফিজ ম্যাজিক, জিতলো চেন্নাই

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএল’র ১৭ তম আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস । নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরুর দেয়া ১৭৪ রানে টার্গেট ৮ বল হাতে রেখেই পৌঁছে যায় চেন্নাই ।

শুক্রবার (২২ মার্চ) নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই করে চেন্নাই । চতুর্থ ওভারের শেষ বলে ইয়াশ দয়ালের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আটক হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় । এরপর রাচিন রবীন্দ্র ও অজিঙ্কা রাহানের ৩৩ রানের জুটি গড়েন । দলীয় ৭১ ও ব্যক্তিগত ৩৭ রানে কর্ণ শর্মার বলে রজত পাতিদারের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন রাচিন রবীন্দ্র । তার ইনিংসে ছিল ৩টি চোখ ধাঁধানো ছয় । অজিঙ্কা রাহানে আউট হন ২৭ রান করে । ক্যামেরন গ্রিনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দেন রাহানে ।

ডারিল মিচেল যখন ২২ রান করে আউট হন তখনও জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ৬৪ রান । পঞ্চম উইকেট জুটিতে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজার ৩৭ বলে ৬৬ রানের অপরাজিত জুটির কল্যাণে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই । বেঙ্গালুরুর পক্ষে ক্যামেরন গ্রিন ২৭ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট । ১টি করে উইকেট পান ইয়াশ দয়াল ও কর্ণ শর্মা ।

এর আগে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭৩ রান সংগ্রহ করে বেঙ্গালুরু । দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দারুন শুরুতে ভালো সংগ্রহের পথে এগোয় রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির ।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফাফ ডু প্লেসিকে প্যাভিলিয়নে ফেরান মোস্তাফিজুর রহমান । এক্ই ওভারেই মোস্তাফিজুরের আরেক ডেলিভারিতে ধোনির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন রজত পাতিদার । এরপর শূন্য আউট হন গ্লেন ম্যাক্সওয়েল ।

ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন কোহলি । ইনিংসের ১২ তম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে আসেন মোস্তাফিজ । এসে আবারও জোড়া আঘাত হানেন বেঙ্গালুরু শিবিরে । ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে একে একে বিদায় করেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে । ২১ রানে কোহলি ও ১৮ রান করে সাজঘরে ফেরেন গ্রিন ।

দলের হাল ধরেন অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক । তারা ৫০ বলে ৯৫ রানের জুটি গড়েন । ২৬ বলে অপরাজিত ৩৮ করেন দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত ২৫ বলে ৪৮ রানের ইনিংস ।এদিন চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান ২৯ রানে তুলে নেন ৪ উইকেট । আর ১টি উইকেট নেন দীপক চাহার ।

ঊল্লেখ্য, এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন থাকায় আসরের পূর্নাঙ্গ সূচি প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ । দুদলের দ্বিতীয় লেগের খেলা কবে তা এখনই জানা যাচ্ছে না ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম ম্যাচেই মোস্তাফিজ ম্যাজিক, জিতলো চেন্নাই

সংবাদ প্রকাশের সময় : ০১:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪