ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ পালন করতে সৌদির উদ্দেশে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী। বৃহস্পতিবার (৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

হজ শেষে পোস্ট হজে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ১২৫টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে সিলেটে ২টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি, এছাড়া মদিনা থেকে ঢাকা ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি।

বুধবার (৮ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪