সংবাদ শিরোনাম ::
পুকুরের পাড় বাঁধার সময় ৩৪ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের পাড় বাঁধার সময় প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।
শনিবার (২৫ মে) সকাল ১১টার সময় এই মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা আসরারুল হক জামাল জানান, পুকুরের পাড় বাঁধার সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়। যার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। শনিবার (২৫ মে) সকালে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান। পরে আমাদের খবর দিলে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।






















