সংবাদ শিরোনাম ::
পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো আরও ৪০ বিজিপি
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে আরও ৪০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শনিবার (৪ মে) রাতে সাবরাংরাংয়ের আচারবুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে এসে আশ্রয় নেয়। পরে নাজির পাড়া থেকে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন।
নির্ভর যোগ্য সূত্র বলছে, শনিবার রাতে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারপর তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরও ২২ জনকে একই স্থানে রাখা হয়। বাকী ৪ জনকে নিরস্ত্রকরণের কাজ করছে বিজিবি। তবে বিজিবি’র পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যেকে নানা প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠায় বাংলাদেশ।






















