সংবাদ শিরোনাম ::
পরিবারের কাছে ফিরলেন অপহৃত ব্যাংক ম্যানেজার
বান্দরবান প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় অপহৃত ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে পরিবারের ফিরলেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে র্যাব-১৫ এর ক্যাম্পে এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে করে বাহিনীটি।
এ সময় র্যাব জানায়, সক্ষমতা জানান দিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এই হামলা চালিয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর গহীন পাহাড়ে বিচরণ করে সন্ত্রাসীরা। ঘণ্টায় ঘণ্টায় অবস্থান পরিবর্তন করে তারা। নেজাম উদ্দিনকে বিভিন্ন কৌশল অবলম্বন করে উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলে করে পূর্ব নির্ধারিত নিরাপদ জায়গায় ছেড়ে দেয়া হয় তাকে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।



























