ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বর্মন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের মৃত নবদ্বীপ বর্মনের ছেলে। সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন।

জানা গেছে ,বাড়ির নলকূপ দিয়ে পানি না ওঠায় বিকেলে সেটি মেরামতের কাজ করছিলেন হৃদয় বর্মন। এসময় নলকূপের ভেতরের লোহার বড় রডটি হাত দিয়ে টেনে তুলছিলেন তিনি। এক পর্যায়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার রডটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪