সংবাদ শিরোনাম ::
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরআগে ব্যাংককের সকাল ১০টা ১০ মিনিটে বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ এপ্রিল এখানে পৌঁছেন।
২৪ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক পৌঁছালে তাঁকে বিমানবন্দরে গান স্যালুট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


























