থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে তার এই সফর। বুধবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৮ মিনিটে ব্যাংকক ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ১৩ মিনিটে বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সফরকালে থাইল্যান্ডের রাজা-রানি এবং প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) অধিবেশনে যোগ দেবেন। সফরকালে থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরালংকর্ন ও রানি সুথিদার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ব্যাংককে প্রধানমন্ত্রী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০ তম অধিবেশনে যোগ দেবেন।























