সংবাদ শিরোনাম ::
তেলবাহী লরি চাপায় দুই যুবকের মৃত্যু
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর উপজেলায় সুজানগর থানার সামনের মোড়ে তেলবাহী লরির চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-কামরুল ইসলাম ও আব্দুল মান্নান। মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার (২১ মে) রাতে সুজানগর থানার সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল একটি তেলবাহী ট্রাকটি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু।
সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, তেলবাহী ট্রাকের চাপায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন-কামরুল ও মান্নান।
মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























