ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নবিন্ন হলো ফাতেমার শরীর

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার দেহ ছিন্নবিচ্ছন্ন হয়েছে। নিহতের নাম-ফাতেমা বেগম (৬০)। তিনি উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার পীরগঞ্জ- রাণীশংকৈল পাকা সড়কের পুরাতন সেন্টার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি ১০ চাকা বিশিষ্ট ট্রাক (যার নং ঢাকা মেট্রো -উ ১১-৩৪১৭)। সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে পাবনা থেকে রাণীশংকৈল আসার পথে পুরাতন সেন্টার নামক স্থানে পথচারী ফাতেমা বেগমকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের ছেলে কালাম বলেন, মা পাশের গ্রাম সহোদর নানী বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। আমার মায়ের শরিলের বিভিন্ন অংশ এবং পড়নে থাকা জিনিসপত্র দেখে আমরা চিন্তিত করেছি।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক ও ট্রাকটি থানা হেফাজতে হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নবিন্ন হলো ফাতেমার শরীর

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪