ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ২১ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, হাইকোর্ট আগামী ২১ দিনের জন্য এই নির্বাচন স্থগিত করেছেন। রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।

গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের এমপি আবদুল হাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৭ মে) আসনটিতে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো। মনোনয়ন যাচাই-বাছাই ৯ মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে এবং আপিল নিষ্পত্তির সময় ১৫ মে। এ ছাড়া ১৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় । ১৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪