ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

জি কে শামীমের জামিন নিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা করা হয়েছে। এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোন মামলায় লড়তে পারবেন না। এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সাথে জি কে শামীমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জি কে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার ৪ নম্বর ছিলেঅ। যা দেখে অবাক হন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটি কীভাবে আদেশের জন্য আসে? এর শুনানিই হয়নি। এরপর আইনজীবীকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। জিজ্ঞেস করেন, ‘এটা কি করে হলো?’ এর কোনো সদুত্তর দিতে পারেননি ওই আইনজীবী । পরে নিখিল কুমারকে এক সপ্তাহ মামলা না লড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এর আগেও জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। ২০২০ সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম। পরে জানা যায়, আগে করা জামিন আবেদনে জিকে শামীমের পুরো নাম উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জি কে শামীমের জামিন নিয়ে প্রতারণা

সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪