ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

জাপানি মায়ের দেশ ছাড়ার শুনানি ৯ এপ্রিল

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানি মা ডা. এরিকো নাকানোর বড় মেয়েকে নিয়ে বাংলাদেশ ছাড়ার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন সন্তানদের বাবা ইমরান শরীফ। আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি আগামী ৯ মে ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) শুনানির জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ।

এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন। তবে এরিকোর আইনজীবী জানান ২৯ এপ্রিলের আগেই জেসমিন মালিকা দেশে ফিরে আসবে।

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম আদালতে বাবা ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন। তার সাথে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাপানি মায়ের দেশ ছাড়ার শুনানি ৯ এপ্রিল

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪