ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

ছাত্রকে গুলি করা শিক্ষকের ৫ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেনের আদালত সোমবার (১১ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৬ মার্চ) ডা. রায়হান শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলা দায়ের করা হয়। সেই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন। সোমবার (১১ মার্চ) শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সোমবার (৪ মার্চ) বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে মৌখিক পরীক্ষা নেওয়ার সময় তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন ডা. রায়হান শরীফ। এ সময় শিক্ষকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮১ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এরপর এ ঘটনায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল-আমিন বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলায় একটি ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রকে গুলি করা শিক্ষকের ৫ দিনের রিমান্ড

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪