ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেই কঠিন শাস্তি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএল-এর মধ্যেই নতুন নিষেধাজ্ঞা জারি করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। না মানলে পেতে হবে কড়া শাস্তি।কোন ধারাভাষ্যকার, প্লেয়ার, দলে মালিক, সংশ্লিষ্ট দলগুলোর সোশাল মিডিয়া টিমের উদ্দেশে বোর্ডের বার্তা, ম্যাচের দিন স্টেডিয়াম থেকে কোনো ছবি বা ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না।

হঠাৎ করে এমন কঠিন সিদ্ধান্ত কেন নিল ভারতীয় বোর্ড? কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, এমন ভিডিও নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই ধারাভাষ্যকার এক সময় ভারতের হয়ে খেলেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। বোর্ডের পক্ষ থেকে সেই ধারাভাষ্যকারকে বারংবার পোস্টটি ডিলিট করার জন্য অনুরোধ করা হয়েছিলো।

বিসিসিআই এক কর্তা একটি সংবাদমাধ্যমকে বলেন, আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে বোর্ডকে অনেক টাকা খরচ করতে হয়েছে। ধারাভাষ্যকাররা কোনো ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তবে ইনস্টাগ্রামে লাইভ করছেন বা মাঠের ছবি পোস্ট করার নজিরও রয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে জরিমানা করা হবে।

চলতি আইপিএলে কয়েকজন ক্রিকেটারও তাদের ছবি ম্যাচ ডের দিন পোস্ট করেছেন। তাদের ছবি সরিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছিলো। একটি ফ্র্যাঞ্চাইজিকে নয় লাখ টাকা জমিরামানা করা হয়েছিলো। লাইভ ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেছিল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেই কঠিন শাস্তি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪