ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদের নামাজ আদায়

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল০ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

দেবিনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেবিনগরের মোমিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতিবছরই রোজা রাখে এবং ঈদ নামাজ আদায় করে।

সকাল সাড়ে সাতটার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সে জামায়াতে অংশগ্রহণ করেন। একই সময় রাধানগরেও ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়। নামাজ শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। প্রসঙ্গত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই তারা রোজা পালন করে আসছিলেন।

এসময় তাদের নিরাপত্তা দিতে শিবগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদের নামাজ আদায়

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪