ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে বহমান তাপপ্রবাহ কমছেই না। এরই মধ্যে চতুর্থ দফায় রোববার (২৮ এপ্রিল) থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, চলমান তাপপ্রবাহ রোববার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই তথ্য নিশ্চিত করেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. শামীম হাসান মিয়া।

রোববার (২৮ এপ্রিল) সকালে ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়। এই আবহাওয়া আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাঙ্গামাটি, দিনাজপুর, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগ সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনটাই আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে। সেই সাথে এসব অঞ্চলের কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এর আগে, এপ্রিল মাসে দুই দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিলো আবহাওয়া অধিদফতর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল। ২৬ দিন বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু, তাপপ্রবাহের কারণে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাক- কিছু বিধিনিষেধ মেনে খুলেছে স্কুল-কলেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪