গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী টরকি বন্দরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামুন সিকদারকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত মো. মামুন সিকদার অভিযোগ করে বলেন, গৌরনদী পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী রেজাউল সিকদার টরকি বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য দোকানপাট বন্ধ করে দেয়াসহ সন্ত্রাসি কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় রোববার (৩০ জুন) রাতে টরকী বন্দরে বসে রেজাউল আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে জানতে রেজাউল সিকদারের মুঠোফোনে ফোন কল দেয়া হলে রেজাউল সিকদার অসুস্থা থাকায় তার বক্তব্য নেয়া হয়নি। তবে তার ছোট ভাই জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি। মামুন সিকদার আমাদের চাচাতো ভাই। সে উল্টো রেজাউল ভাইয়ের সাথে বেয়াদবি করেছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।






















