গুলি করে হত্যা, ছাত্রলীগ নেতা জয় বহিষ্কার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজকে গুলি করে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খখলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এদিকে হত্যার ঘটনায় এখনো হয়নি মামলা। কাউকে আটক করতেও পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার (৬ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে গুলিতে মৃত্যু হয় ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজের।






















