ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড

গরমে রেকর্ড ভাঙলো ৫০ বছরের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশাখের শুরু থেকেই দাপট দেখিয়ে যাচ্ছে গরম। গত ৫০ বছরে গরমের ইতিহাসে এই রকম টানা গরম আবহাওয়া দেখেননি কলকাতাবাসী। কলকাতার ৫০ বছরের ইতিহাসে টানা ৪১-এর কাছাকাছি তাপমাত্রা ধরে রেখে নতুন রেকর্ড তৈরি করল।

গরমের শুরু থেকেই পুড়ছে গোটা বাংলা। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে। পিছিয়ে নেই দক্ষিণের জেলাও। চলতি মাসের শুরু থেকে কলকাতার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করেছে।

আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুসারে, শেষ পঞ্চাশ বছরে টানা এতোদিন ৪১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকেনি। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিলো ৪১.৭ ডিগ্রিতে। গত বছরের এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়। ২০১৬ ও ২০১৪ সালেও শহরের তাপমাত্রা কয়েকদিন ৪১ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিলো।

চলতি বছরে ১৪ এপ্রিল শহরের তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিলো। সেই থেকে পারদ মিটার কিছুতেই চল্লিশের গণ্ডি থেকে নামছে না। আগামী সপ্তাহ জুড়েও এ তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমলেও অস্বস্তি একই থাকবে।

রবিবার (২১ এপ্রিল) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই তাপপ্রবাহের সতর্কবার্তা ছিলো। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ চলবে।

বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনও প্রভাবই ফেলতে পারবে না বলেই মত আবহাওয়াবিদদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গরমে রেকর্ড ভাঙলো ৫০ বছরের

সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪