ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

কৃষককে পিটিয়ে হত্যা/ বাবা-ছেলেসহ ১০ আসামির যাবজ্জীবন

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সামছুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : কোরবানির পশুর চামড়ার দাম বাড়লো

একই সাথে তাদের প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (৩ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ছাবদুল, হেলাল ওরফে হেলু, আলম, ইদ্রিস, রেজাউল, ফাতেমা, ফারজানা, লিলিফা, হেলাল উদ্দীন,ফুত্তি বেগম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দু’জনকে খালাস দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিচারক ছুটিতে, পিছিয়ে গেল মামলার রায়

মামলার বিবরণে প্রকাশ, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের ছাবদুলের কাছ থেকে প্রায় ৪০ শতক জমি কবলা করে প্রায় ২১ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন কৃষক সামছুল ইসলাম। পরে ওই জমি নিয়ে আসামীরা তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন :আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট

২০১১ সালের ৩১ অক্টোবর দুুপুরে সামছুল ও তার বাবা সেই জমিতে আলুর বীজ বপণ করছিলেন। এমন সময় আসামীরা সামছুল ও বাবাকে মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন। এ সময় গুরুতর আহত সামছুলকে প্রথমে জয়পুরহাট সদর, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২০১২ সালের ২০ জানুয়ারি সে মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃষককে পিটিয়ে হত্যা/ বাবা-ছেলেসহ ১০ আসামির যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪