ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

কলাবাগানে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে কলাবাগান থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সাতুরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকার রাস্তার পাশে কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

jkt

নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুলাই) সকালে বশির নামে এক ব্যক্তি ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানায়। এরপর তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাগানে ফেলে দেয়া হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ছুরি পাওয়া গেছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান বলেন, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাবাগানে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪