কচুরিপানা পরিষ্কার করতে মিললো যুবকের মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের ডোবা থেকে এক যুবকরে (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সেনবাগ উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবা মৎস্য চাষের জন্য লিজ নেয় স্থানীয় কিছু যুবক। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক মরদেহটি কচুরিপানার নিচে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে গেছে বলেও জানান স্থানীয়রা।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মরদেহের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে মরদেহটি ২-৩ মাস আগের।
























