সংবাদ শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ১২ মে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১২ মে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (২ মে) শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা।
১২ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।




















