এমপি আনার হত্যা/ কলকাতা সিআইডির তল্লাশি, ঝোপের পাশে মিললো হাড়গোড়
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ অঅসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনকে জেরার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে কলকাতার সিআইডি। এ সময় একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, রোববার (৯ জুন) সকালে আটক সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির এক পর্যায়ে একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাড়গুলো মানুষেরই। তবে এগুলো আনোয়ারুল আজিমেরই কিনা, তা এখনো স্পষ্ট নয়। এজন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা।
এর আগে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে ৪ কেজির মতো মাংসের টুকরা উদ্ধার করেছিলো সিআইডি। সেই মাংস কি এমপি আনারের, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
কলকাতা সিআইডির বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, উদ্ধার হওয়া মাংসের টুকরা বা হাড়ের ডিএনএ পরীক্ষা করতে এমপি আনারের মেয়েকে বাংলাদেশ থেকে তলব পাঠানো হয়েছে। তিনি কলকাতা গিয়ে নমুনা দেবেন।
























