এমপি আনার হত্যা/ আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করবে ডিবি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ও পলাতক ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন : ভারতীয় সিআইডির কাছে হস্তান্তর করা হবে শিমুল, সেলেস্তি ও তানভীরকে!
সোমবার (৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আর এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
আরও পড়ুন : বিচারক ছুটিতে, পিছিয়ে গেল মামলার রায়
আসামিরা হলো- শিমুল ভূইয়া, নভীর ভূইয়া, শিলাস্তি রহমান, তাআক্তারুজ্জামান শাহীন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলা সাজী, মো. সিয়াম হোসেন, চেলসি চেরী, তাজ মোহাম্মদ খান ও মো. জামাল হোসেন।
আরও পড়ুন : আফতাবনগরে বসছে না কোরবানির পশুর হাট
আবেদনে বলা হয়েছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার ও পলাতক আসামিদের কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, তার সব তথ্য সরবরাহের জন্য হেড অব বাংলাদেশ, এফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) বরাবর আদেশ প্রদান করতে আদালতের মর্জি হয়।
শুনানি শেষে ডিবির আবেদনটি মঞ্জুর করেন আদালত।

























