সংবাদ শিরোনাম ::
এনআই এ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে এনআই এ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম- শরিফুল ইসলাম মিন্টু।তার বাড়ি সদর উপজেলার ভওয়াখালী গ্রামে।
জানা গেছে,রোববার (৫মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার ভওয়াখালী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে এনআই এ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার শরিফুল ইসলাম মিন্টুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।























