সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফরম পূরণ ১৬ এপ্রিল শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিঞ্জপ্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
বিঞ্জপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফি দিয়ে আবেদন শুরু হবে আগামী ২৯ এপ্রিল। যা চলবে ২ মে পর্যন্ত। আগামী ৩০ জুন পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ।
বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা ফরম পূরণে নির্ধারণ করা হয়েছে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি প্রদান করতে হবে।


























