ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

উপজেলা নির্বাচন/ ভোটের মাঠে ৫ দিন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই ধাপে ১৫৭ উপজেলায় নির্বাচন হবে। নির্বাচনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রোববার (১৯ মে) থেকে মাঠে থাকবে বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে ৫ দিন তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, বিভিন্ন বাহিনীর সদস্যরা ৫ দিনের জন্য ভোটের মাঠে নিয়োজিত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে এ নিয়ে পরিপত্র জারি করেছে।

পরিপত্র অনুযায়ী, সমতলে সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ জন করে মোতায়েতন থাকবে। এছাড়া ঝূঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ১৯ জনের ফোর্স থাকবে। দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ ভোট কেন্দ্রে ১৯ জন ও ঝূঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ২১ জনের ফোর্স মোতায়েন থাকবে।

নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে অনুষ্ঠিত নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে একজন করে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সাথে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য উপজেলায় থাকবেন একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট। জরুরি সেবা ৯৯৯-এ থাকবে বিশেষ টিম। ওই টিম নির্বাচন সংক্রান্ত অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাভিত্তিক আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে প্রেরণ করবে।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হবে সব প্রচার-প্রচারণা। একই সময় থেকে নির্বাচনী এলাকায় যান চলাচলও সীমিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা নির্বাচন/ ভোটের মাঠে ৫ দিন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪