সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় নির্বাচন ভবনে তিনি এই তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, বুধবার (৮ মে) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ইভিএমে ভোটের হার ৩১.৩১ শতাংশ। আর ব্যালটে ভোটের হার ৩৭.২২ শতাংশ।
বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে কম ভোট পড়েছে মীরসরাই, সোনাতলা ও কুষ্টিয়া সদর উপজেলায়। এসব জায়গায় ভোট পড়েছে ১৭ শতাংশ। জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ভোট পড়েছ। এখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ।
























