সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট চলছে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে ২২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে।
১৩৯ উপজেলায় এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ধাপে ২৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাঁচ উপজেলায় তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৫ জন।
























