সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে মহান মে দিবস পালিত
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম বক্তব্য রাখেন। এ সময় ইউএনও সিরাজুল ইসলাম,এএসপি অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সরদার জাকিউল হক, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার প্রমুখ।
























