ইবনে সিনা ফার্মায় নিয়োগ, কর্মস্থল ঢাকা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে প্রোগ্রামার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।
পদের নাম: প্রোগ্রামার।
বিভাগ: আইটি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে বিএসসি/ যেকোনো বিষয়ে এমএসসি।
অন্যান্য যোগ্যতা: ওরাকল এপেক্স প্রফেশনাল সার্টিফিকেশন, ওয়েবলজিক সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ডিবিএ, লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। ফার্মাসিউটিক্যালস ইআরপি ডিজাইন ও ডেভেলপমেন্ট, ওরাকল ইবিএস/এসএপি বাস্তবায়ন ও কাস্টমাইজেশন।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আরো সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৪



























