সংবাদ শিরোনাম ::
আ’ লীগ কর্মী নয়নাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৫৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কর্মী নয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকালে রাজশাহী কোর্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক আকতার আলী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- মোঃ জহিরুল ইসলাম, মোঃ সেলিম রেজা বাইরন, মোঃ হুমায়ুন কবির লালু, সৈয়দ রেজায় করিম বুলবুল,মোঃ আয়নুল হক, মোঃ আশরাফ আলী,মোঃ শরিফুল ইসলাম সাগর, মোঃ এনামুল হক অনু, মোঃ জয়েদ হোসেন, মোঃ কাবাতুল্লাহ, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আকতারুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম জুয়েল, মোঃ হাসিবুল আলম রজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।





















