সংবাদ শিরোনাম ::
আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থী রানার প্রার্থীতা বাতিল
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
পাবনার ইশ্বরদীতে আচরণবিধি ভঙ্গের দায়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৬ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। এর আগে তার বিরুদ্ধে আচরবিধি লঙ্ঘনের ব্যাপারে ২৬ মে নির্বাচন কমিশনে নিজে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়।
তৃতিয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে ঈশ্বরদী উপজেলা নির্বাচন। এই নির্বাচনে তিনজন প্রার্থীর একজন এমদাদুল হক রানা সরদার। ১২ মে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের ভাতিজা স্বজন সরদার জানান, প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত আদেশ চেয়ে হাইকোর্টে রিট করবেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার।
























