ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

‘আওয়ামী লীগ কারও আদেশ-নির্দেশে রাজনীতি করে না’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করে। বিদেশি কারও আদেশ-নির্দেশে আওয়ামী লীগ রাজনীতি করে না।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ঘটনায় অপরাধীরা যতই প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর।

তিনি আরও কাদের বলেন, বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ছাড়া সুপ্রিম কোর্টের নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার যেহেতু অপরাধের দায়ে কাউকে ছাড় দিচ্ছে না, সেহেতু বুঝতে হবে সরকার নির্বাচনে যেকোনো অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে এটা আবারও প্রমাণ করেছে যে, নির্বাচনে মানুষ আগ্রহ হারায়নি।নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করে, দেশে গণতন্ত্র আরও মজবুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আওয়ামী লীগ কারও আদেশ-নির্দেশে রাজনীতি করে না’

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪