ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

অনুমোদনহীন চারটি ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে নগরীর চরপাড়া এলাকায় র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছে। এ সময় অপর দুটি ক্লিনিককে অর্থ জারিমানা ও সতর্ক করে দিয়েছে। বুধবার (১৩ মার্চ) এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৪’র স্কোয়াড কমান্ডার এএসপি মুহাঃ জাহিদ হাসান জানান, দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বুধবার বেলা ১১টার দিকে নগরীতে অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও লাইসেন্সবিহীন বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করে দেয় র‌্যাব-১৪।

অভিযানকালে নগরীর চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকায় ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দুটিতে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অপরদিকে, নগরীতে প্রতিষ্ঠিত স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় চারটি হাসপাতালই বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনুমোদনহীন চারটি ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টার সিলগালা

সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪