ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত, আহত ৩ আগরতলায় আ’ লীগ নেতাদের সফর ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক, সীমান্তে বাড়ছে উত্তেজনা

জামিন মেলেনি হলমার্কের জেসমিনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুয়া এলসির বিপরীতে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের আসতে বলেন।

জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা ৭ বছর জেল। কিন্তু তিনি জেলে আছেন ৮ বছর এ যুক্তিতে তাকে জামিন দেয়া হোক। তাছাড়া দুদকও চার্জশিট দিতে পারছে না।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয় গত ৩০ অক্টোবর এ মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে এখন কমিশন না থাকায় তা এপ্রুভ করা যাচ্ছে না। পরে আপিল বিভাগ ৩ মাস জেসমিন ইসলামের জামিন শুনানি স্ট্যান্ডওভার রাখেন

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

এর আগে ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। পরে জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিন মেলেনি হলমার্কের জেসমিনের

সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪