ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানে দু’দক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ অক্টোবর) দুদক থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সম্প্রতি সাবেক এমপি মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। ফেসবুক, এক্স, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার, সেটি জানা সম্ভব হয়নি।

ধারণা করা হয়, মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে ‘আনন্দময়’ করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেয়া হয় বিছানায়। এসময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।

মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে ৪ বারের এমপি ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানে দু’দক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪