সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক বসছে আগামী ১৮ সেপ্টেস্বর। এই তথ্য পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে কতটা প্রকল্প উপস্থাপন করা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ৮ থেকে ১০টি প্রকল্প তোলা হতে পারে অন্তবর্তী সরকারের প্রথম একনেক বৈঠকে বলে জানা গেছে।





















