সংবাদ শিরোনাম ::
বঞ্চিত ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
বঞ্চিত ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসব কর্মকর্তারা আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। পদোন্নতির পর এসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে তাদের পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছে, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।





















