ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

বিটিভিতে হামলা

শিমুল বিশ্বাস, নীরবসহ ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ ৭ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এই আদেশ দেন।

অন্যরা হলো- বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

সেমাবার (২৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করেন। এরপর তিনি ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, তাহেরুল ইসলাম তৌহিদ, জয়নাল আবেদীন মেজবাহ, হান্নান ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

অন্রদিকে, সেতু ভবনে হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরবসহ ৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করে রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিটিভিতে হামলা

শিমুল বিশ্বাস, নীরবসহ ৭ জন রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪