ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার বহু মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। জামালপুর, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ঈদের জামাত ও কোরবানিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

জামালপুরের ২০ গ্রামে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন।

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা অংশ নেন।

স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনকে ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়াসহ আশপাশের অন্তত ৬০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ এবং জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ-এর অনুসারীরা বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারে সকাল ৭টায় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীর সৈয়্যদ মো. আলী।

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

চাঁদপুর জেলার অন্তত ৪০টি গ্রামেও বুধবার ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন দরবারের পীর যাকারিয়া চৌধুরী আল মাদানী। পরে সকাল ৯টায় দারুযযফর সাদ্রা দরবার শরীফে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

পীর যাকারিয়া আল মাদানী বলেন, “আমরা সৌদি আরবকে অনুসরণ করে নয়, বরং পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করি।”

সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দরবারের অনুসারীরাও একই নিয়মে ঈদ উদযাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬