ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নির্বাচনে ২৩ লাখ টাকার ব্যয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান নির্বাচনে মোট ২৩ লাখ টাকা ব্যয় করেছেন। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে ব্যয়ের হিসাব জমা দেন তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের রিটার্ন থেকে এই বিস্তারিত প্রকাশ পেয়েছে।

নির্বাচনি ব্যয়ের বিশদ

প্রচার-প্রচারণা: ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন: ১ লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজন: ১ লাখ ৮০ হাজার টাকা, নির্বাচনি ক্যাম্প পরিচালনা: ৩ লাখ ৬০ হাজার টাকা, এজেন্ট ও অন্যান্য স্টাফ: ৯ লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাত: ৬৬ হাজার টাকা, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা: ৫০ হাজার টাকা।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী একজন প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা—যে বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। তারেক রহমানের ব্যয় এই সীমার মধ্যে রয়েছে।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব (ফরম-২২) দাখিল করা বাধ্যতামূলক। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে নির্ধারিত ফরমে হলফনামাসহ এই রিটার্ন জমা দিতে হয়। নির্ধারিত সময়ে হিসাব জমা না দিলে জেল-জরিমানাসহ প্রার্থীর সদস্যপদ বাতিলের বিধান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানের নির্বাচনে ২৩ লাখ টাকার ব্যয়

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬