ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা – দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ পুরস্কার ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত বা পাচারের সঙ্গে জড়িতদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে তথ্য যাচাই শেষে দ্রুত পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।

সরকার বলছে দেশে জ্বালানি সংকট নেই। তবে বাস্তবে অনেক পেট্রোল পাম্পে তেল না পাওয়া এবং যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় অবৈধ মজুতের অভিযোগও উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬