ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার বেলাল হোসেন

দিনের আলোতেই নিয়োগ, অন্ধকারের সুযোগ নেই

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিয়ে আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কঠোর অবস্থানের কথা জানালেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। তাঁর ভাষায়, দিনের আলোতে নিয়োগ হবে, অন্ধকারে নয়”—অর্থাৎ কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ নেই।

রোববার (২৯ মার্চ) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ–সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী বা অভিভাবক যেন তদবির বা অর্থ লেনদেনের প্রলোভনে না পড়েন—সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। তদবির করলে বাদ পড়তে হবে। প্রয়োজনে আমি এখান থেকে চলে যাব, তবুও অনিয়মের সঙ্গে আপস করব না,—দৃঢ় কণ্ঠে বলেন তিনি।

জ্বালানি তেল নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে বেলাল হোসেন বলেন, দেশে প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করে জারকিনে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছেন, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, জেলায় বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে প্রায় এক লাখ বেকার রয়েছেন বলে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দুই বছরের মধ্যে শিল্প–কারখানা, বিমানবন্দর ও মেডিক্যাল কলেজ স্থাপনের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে শুধু জেলার নয়, বাইরের লোকজনেরও কর্মসংস্থান হবে।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লাহ রনি।

সভায় বক্তারা সবাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ সুপার বেলাল হোসেন

দিনের আলোতেই নিয়োগ, অন্ধকারের সুযোগ নেই

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬