যশোরে নাজমা হোটেল এন্ড রেস্টুডেন্টে লাখ টাকা জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
যশোরে ভোক্তা অধিকার সংরক্ষন ধিদপ্তর (বাজার তদারকি সংস্থা) একটি হোটেলে অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করেছেন।
রোববার (২৯ মার্চ) বেলা১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান যশোর শহরের আরএন রোডে নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন।
বাজার তদারকি সংস্থার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, নাজমা হোটেলে নোংরা ও অস্বাস্তকর পরিবেশ,পানিযুক্ত বাঁশি ও পঁচা ভাত নতুন ভাতের সাথে মিশিয়ে সংরক্ষণ ও বিপনোন করা হচ্ছে, ময়লা ও বিষ্ঠাযুক্ত খালি হাতে ধরে খামিরের সাথে ডিম ব্যবহার করছে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৩ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।
অভিযানকালে ক্যাব সদস্য ও আইন-শৃঙ্খলা বাহীনি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

























